Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদত্যাগে মমতার অস্বীকৃতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

আন্তর্জাতিক ডেস্ক
৭ মে ২০২৬ ২০:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, তিনি পদত্যাগ করবেন না। কিন্তু তার সেই অস্বীকৃতি হতাশাজনক পরিণতিতে শেষ হলো। কারণ, রাজ্যপাল আর এন রবি বিধানসভা ভেঙে দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বিধানসভা ভেঙে দেন তিনি। এদিন রাজ্যভবন থেকে বুধবার (৬ মে) জারি করা আদেশের একটি চিঠি প্রকাশ করা হয়।

গতকাল জারি করা একলাইনের আদেশে বলা হয়েছে, ‘ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে আমাকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।’

এর আগে বিধানসভা নির্বাচনে তার দলের শোচনীয় পরাজয়ের একদিন পর মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় মমতা ব্যানার্জির ‘পদত্যাগে অস্বীকৃতির’ ঘোষণা দেন। মমতা বলেছিলেন যে, তিনি নির্বাচনে হারেননি। বিজেপি যে জয় পেয়েছে তা ‘লুটের’ ফল।

বিজ্ঞাপন

এক সংবাদ সম্মেলনে মমতা সাংবাদিকদের বলেন, ‘আমি হারিনি। তাই, আমি রাজভবনে যাব না। আমি পদত্যাগপত্র জমা দেব না।’ এ ঘোষণা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এ পরিপ্রেক্ষিতে ওই সময় বিজেপি নেতারা তাকে সরাসরি বরখাস্তের দাবি জানান।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর