Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আফগানিস্তানে দেখা যায়নি ঈদের চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৬ ১৮:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে দেখা যায়নি ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ। ফলে দেশটিতে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং সোমবার থেকে শুরু হবে জিলহজ মাস।

সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, শনিবার (১৬ মে) সন্ধ্যায় দেশজুড়ে চাঁদ অনুসন্ধান করা হলেও কোথাও জিলহজের চাঁদ দেখা যায়নি। এ তথ্য রোববার (১৭ মে) নিশ্চিত করেছে আফগানিস্তানের সুপ্রিম কোর্ট।

সে হিসেবে আফগানিস্তানে আগামী ২৬ মে আরাফাতের দিন পালিত হবে এবং ২৭ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আফগানিস্তান সাধারণত আধুনিক প্রযুক্তির পরিবর্তে স্থানীয়ভাবে খালি চোখে চাঁদ দেখার প্রচলিত পদ্ধতি অনুসরণ করে থাকে।

এদিকে তিউনিসিয়া ও তুরস্ক ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশ দুটি নিশ্চিত করেছে, আগামী ২৭ মে তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ অধিকাংশ মুসলিম দেশে আজ রোববার (১৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে এসব দেশে ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর আগে জ্যোতির্বিদরা জানিয়েছিলেন, ১৭ মে জিলহজের চাঁদ দেখা যাবে। এতে ২৭ মে ঈদুল আজহার প্রথমদিন পড়বে। আজ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। ফলে আরব বিশ্বের সব দেশে ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর