Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমানের বিতর্কিত সেই কর্তকর্তার পদোন্নতি কয়েক ঘণ্টা পর বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ০০:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্নীতির অভিযোগ থাকা বিতর্কিত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রশীদকে ফের পদোন্নতি দেওয়া হয়েছে— এই খবর ছড়িয়ে পড়ার পর সমালোচনা মুখে কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল করা হয় সেই আদেশ।

সোমবার (১৮ মে) মিজানুর রশীদকে মানবসম্পদ উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাক থেকে পদোন্নতি দিয়ে মানবসম্পদ উন্নয়ন বিভাগের কর্মকর্তা (পরিচালক) করা হয়েছিল। এর কয়েকঘণ্টা পরেই ওই পদোন্নতি বাতিল ঘোষণা করা হয়।

জানা যায়, সরকারি অর্থে সফটওয়্যার কেনায় প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলার মুখে পড়েছিলেন মো. মিজানুর রশীদ। যদিও তিনি সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। কিন্তু দুদক বিষয়টি নিয়ে এখনো অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

এর মাঝেই মহাব্যবস্থাপক (যানবাহন) হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় গত ৪ মার্চ মিজানুর রশীদকে বদলি করে অর্থ ও হিসাব বিভাগে নেওয়া হয়। পরদিন আবার তাকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়। পাশাপাশি অর্থ বিভাগের পরিচালকের দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়েছে, যা মহাব্যবস্থাপকের চেয়ে উচ্চপদ।

অভিযোগ রয়েছে, বিমানের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের একটি শক্তিশালী পক্ষের তদবিরেই মিজানুর রশীদ এসব দায়িত্ব পেয়েছেন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর