Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের প্রেক্ষাগৃহে রকস্টারের জয়জয়কার: শাকিব খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ মে ২০২৬ ১৭:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ এখন সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে। ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন এই সুপারস্টার। রকস্টারের উন্মাদনায় মেতে উঠেছে সিনেমাপ্রেমী দর্শকরা। সারাদেশে অসংখ্য প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

দর্শকদের সুবিধার জন্য সিনেমাটির প্রদর্শনী হওয়া প্রেক্ষাগৃহগুলোর তালিকা দেওয়া হয়েছে। যা, সাকিব খান ঈদের দিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই তালিকাটি পোস্ট করেছেন। স্টার সিনেপ্লেক্সের সব শাখাসহ দেশের নামকরা প্রায় সব সিনেমা হল এখন রকস্টারের দখলে। রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সিনেমাটি দেখতে ভিড় করছেন।

বিজ্ঞাপন

অঞ্জন চৌধুরী পিন্টুর প্রযোজনায় এবং আজমান রুশোর কাহিনী ও পরিচালনায় নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শকের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সিনেমা হলে গিয়ে রকস্টারের ম্যাজিক উপভোগ করতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন শাকিব খান। আজই নিকটস্থ সিনেমা হলে গিয়ে টিকিট কেটে উপভোগ করতে পারেন এই ঈদ স্পেশাল সিনেমা। রকস্টারের এই সাফল্য বাংলা সিনেমার জন্য দারুণ এক সুখবর।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর