Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে কৃষকের মরদেহ উদ্ধার, স্ত্রীসহ ৩ জন পুলিশ হেফাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ২১:২৫

প্রতীকী ছবি।

নাটোর: জেলা সদর উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশ থেকে রজব আলী নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীসহ তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় হয়বতপুর বাজারের কাছের এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রজব আলী ওই এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন রজব আলী। পরে সন্ধ্যায় মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পুলিশ জানায়, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, ‘মরদেহে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও জানান, এ ঘটনায় রজব আলীর স্ত্রীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর