Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবার অধিনায়কত্বে শান্ত, একশ পেরুলো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ১৩:০০

একটা সময় তিন ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। গত বছর নেতৃত্ব হারিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির। ২০২৫ সালের জুনে শান্তকে বাদ দিয়ে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয় মেহেদি হাসান মিরাজকে। আজ সেই শান্তই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে নেমেছেন।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে পারছেন না ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ফলে তার জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দিতে নেমেছেন শান্ত।

রোববার (১৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমেছে নাজমুল শান্তর বাংলাদেশ। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে বাংলাদেশ অবশ্য আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে। ইতিহাসে প্রথমবারের মতো এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।

বিজ্ঞাপন

এদিকে, ম্যাচে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। প্রথম ওভারেই উইকেট হারানো বাংলাদেশ ৬১ রানে হারিয়ে ফেলেছিল তৃতীয় উইকেট। পরে লিটন দাস ও তাওহিদ হৃদয় হাল ধরেছে বাংলাদেশের।

ইতোমধ্যে একশ পেরিয়েছে বাংলাদেশ। ২৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১১৪ রান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো

সম্পর্কিত খবর