Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ২২:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক-কোম্পানির স্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পর্ষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।

সম্প্রতি ইসলামী ব্যাংকে তারল্য সংকট, গ্রাহকদের অর্থ উত্তোলন নিয়ে চাপ এবং ব্যাংকের পরিচালনা নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর