Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় তরুণীকে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৭:১৮

হামলার মুহূর্ত।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদ এবং অভিযুক্তের পরিবারের কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়ির সামনে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ইমন (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়ায় কিচেন ক্লাবের গলিতে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম জাকিয়া সুলতানা (১৬)। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে শহরের থানাপাড়ায় কিচেন ক্লাবের কাছে ভাড়া বাসায় থাকতো সে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাসায় ফেরে জাকিয়া। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করার সময় ইমন নামে একজন সেখানে এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

জাকিয়ার পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, মজমপুর এলাকার ইমন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে উত্যক্ত করত। বিষয়টি অভিযুক্তের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য সে উত্যক্ত করা বন্ধ রাখে। তবে সেই অভিযোগের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরএমও ইকবাল হোসেন বলেন, ‘আহত শিক্ষার্থীকে হাসপালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরের বিভ্ন্নি জায়গায় ছুরির আঘাত করা হয়েছে। র্ব্তমানে সে সুস্থ আছে।’

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ‘আহত শিক্ষার্থীর অবস্থা ভালো আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর