Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, নতুন আক্রান্ত ২২৬০

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৭:২৭ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ১৮:৪৭

মুগদা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ২ হাজার ২৬০ জন আক্রান্ত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ২৬০ জনের মধ্যে বরিশাল বিভাগে ২৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, ঢাকা বিভাগে ১০৭৭ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬০১৪ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২২:২০

আরো

সম্পর্কিত খবর