Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের বিমানে পদোন্নতি বিতর্ক: সকালে দায়িত্ব, বিকেলেই প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৬:০৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মকর্তাদের পদোন্নতি ও দায়িত্ব প্রদান প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন উঠেছে। বিতর্কের মধ্যে থাকা ফ্লাইট সার্ভিস বিভাগের ব্যবস্থাপক শাহনাজ বেগমকে উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক পার্সোনেল উম্মে কুলছুমের সই করা চিঠিতে এ পদোন্নতির আদেশ জারি করা হয়। পরে বুধবার (১৭ জুন) আরেকটি চিঠিতে শাহনাজ বেগমকে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার আদেশ বাতিল করা হয়।

জানা যায়, শাহনাজ বেগমকে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হলে একই দিন সেই দায়িত্ব প্রত্যাহার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিমানে কর্মকর্তাদের পদোন্নতি ও দায়িত্ব বণ্টন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, চাকরিতে যোগদানের প্রায় ৩৩ বছর পর জন্মতারিখ সংশোধনের মাধ্যমে শাহনাজ বেগম চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করেন। এছাড়া তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম বলেন, ম্যানেজার শাহনাজ বেগমকে ডিজিএম হিসেবে স্থায়ী পদোন্নতি দেওয়া হয়নি, অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজন মনে না করলে সেই দায়িত্ব প্রত্যাহার করতেই পারে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ
১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৮

আরো

সম্পর্কিত খবর