Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিজবুল্লাহর ড্রোন হামলায় ৫ ইসরায়েলি সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৬ ১৫:১০

দক্ষিণ লেবাননে টহলরত ইসরায়েলি সেনারা। ছবি: রয়টার্স

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ড্রোন হামলায় ৫ ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একটি বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়।

দক্ষিণ লেবাননে এক সংঘাতে ৪ ইসরায়েলি সেনা নিহতের খবর প্রকাশ করার অল্প সময়ের মধ্যে নতুন এই হামলার খবরটি সামনে এলো।

এদিকে, লেবাননের বেকা ভ্যালিতে ‘হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা’ লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এক বিবৃতিতে বাহিনীটি জানায়, হিজবুল্লাহর ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে ইসরায়েল দখলকৃত লেবাননের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালানোর জবাবে তারা এই পাল্টা হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রাত থেকে এখন পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর