Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প / মেট্রো ও ট্রেন চলাচল স্থগিত, বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৬ ১০:০৫

ভেঙে পড়া ভবনের ভেতর উদ্ধারকাজ চালানো হচ্ছে। ছবি: গেটি ইমেজেস।

ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাতে রাজধানী কারাকাসের বিভিন্ন ভবন ধসে পড়েছে।এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুল প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। মেট্রো ও ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে এবং কারাকাসের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার (২৪ জুন) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ভেনেজুয়েলার জনগণকে জানান, ট্রেন ও মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকবে।

তিনি আরও বলেন যে, এই সপ্তাহের বাকি দিনগুলোর জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস স্থগিত থাকবে।

কারাকাসের উপকণ্ঠে অবস্থিত মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদের একাংশ ধসে পড়ায় সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, ভূমিকম্পে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলা জুড়ে ইন্টারনেট সংযোগ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সংযোগ বিঘ্নিত হওয়ার কারণে আগামী কয়েক ঘণ্টায় হটস্পট থেকে তথ্য ও ভিডিও পাওয়ার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে।

ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর