Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইনানী সৈকতে প্রবল ঢেউয়ে ভেসে গেলেন পর্যটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ২০:৩৪

নিখোঁজ হওয়া ওই যুবক।

কক্সবাজার: কক্সবাজারের ইনানী সৈকত সংলগ্ন সমুদ্রে গোসলে নেমে মোহাম্মদ সায়েম নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ইনানীর নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোহাম্মদ সায়েম চট্টগ্রামের হাটহাজারী কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান বলেন, ‘সায়েম ও তার বন্ধু আরমান ইনানী নৌ-বাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রে ডুবে যেতে থাকেন। এ সময় সাহায্যের আবেদন জানিয়ে চিৎকার শুরু করেন আরমান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তবে স্থানীয় লোকজন ও সৈকত-কর্মীরা আরমানকে উদ্ধার করতে পারলেও সায়েম প্রবল ঢেউয়ে ভেসে যান।’

বিজ্ঞাপন

ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, নিখোঁজ পর্যটককে শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

 

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

এসএসসি পাসেই বিমানসেনা পদে নিয়োগ
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩১

আরো