Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম-২ / সন্ধ্যায় শপথ নিচ্ছেন সরোয়ার আলমগীর

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১৯:০৩

নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর। ফাইল ছবি

‎ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত হয়েছেন।
‎
‎বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
‎
‎সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে (২৭৯ চট্টগ্রাম-২) শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি।
‎
‎শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন।
‎
শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর