Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুর-১০ ও ফার্মগেট স্টেশনে বোমা আতঙ্ক, বন্ধ থাকার পর চালু মেট্রোরেল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ১৫:২২

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দেখতে পাওয়া বোমা সদৃশ বস্তু।

ঢাকা: রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবরের পর বোমা আতঙ্কে মেট্রোরেল চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে বস্তু দুটি বোমা নয় নিশ্চিত হওয়ার ওর পুনরায় মেট্রোরেল চালু হয়।

শনিবার (১ আগস্ট) দুপুরে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি পরিত্যক্ত ব্যাগে বোমা সদৃশ বস্তু রয়েছে এমন তথ্য পেয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনাস্থলে যান। এরপর মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ করা হয়।

এদিকে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, দুই মেট্রো স্টেশনে পাওয়া বস্তু দুটি বোমা নয়। কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। তিনি বলেন, এগুলো প্রকৃতপক্ষে বোমা নয়। বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এদিকে প্রায় একই সময়ে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনেও একটি বোমা সদৃশ বস্তু থাকার খবর পাওয়া যায়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে জানায়, বস্তুটি বোমা নয়। পরে বোমা নয় নিশ্চিত হওয়ার পর মেট্রোরেল চলাচল শুরু হয়।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর