Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে হামলার পরিকল্পনা ‘বাতিল’ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২ আগস্ট ২০২৬ ১২:২৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের ব্যাপক আকারে হামলা চালানোর পরিকল্পনা ‘বাতিল’ করেছে যুক্তরাষ্ট্র। দ্রুত একটি চুক্তি সম্পাদনের শর্তে এই হামলা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, তিনি ‘দ্রুত একটি চুক্তি সম্পাদনের শর্তে হামলা বাতিল’ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই চুক্তির আওতায় থাকবে হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়া এবং ‘ইরানের পারমাণবিক হুমকির’ অবসান।

এই সিদ্ধান্তটি ইসরায়েলের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত।’

ট্রাম্পের দাবি, একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রাখতে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে এ হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। এ কারণে তিনি হামলা বাতিল করেছেন।

সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে বলেও দাবি করেন তিনি।

তবে ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে মার্কিন সরকার মধ্যপ্রাচ্যজুড়ে থাকা আমেরিকানদের সতর্ক থাকতে এবং এই অঞ্চলে ‘উত্তেজনা বাড়লে’ দেশ ছাড়ার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছিল।

বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর