Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাইলস্টোন ট্র্যাজেডি: ক্ষতিপূরণের রুলের চূড়ান্ত শুনানি গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৫:০১

ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ চেয়ে করা রিটের রুলের চূড়ান্ত শুনানির জন্য আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট।

সোমবার (৩ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী আনিসুর রহমান রায়হান।

রিটে দুর্ঘটনায় নিহত ৩৬ জনের প্রত্যেকের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের প্রত্যেককে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাষ্ট্রকে বহনের নির্দেশনা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ৩৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৮ জনই ছিলেন শিক্ষার্থী। এ ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও প্রাণ হারান। দুর্ঘটনায় আহতদের অনেকেই এখনও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। ভয়াবহ এ দুর্ঘটনার এক বছর ইতোমধ্যে পেরিয়ে গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর