Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৮:১১

অভিনেত্রী রিনা রহমান।

ঢাকা: দেশের অভিনয় জগতের পরিচিত মুখ জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় রিনা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি অভিনয় চালিয়ে গিয়েছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে সম্প্রতি নিয়মিত কাজ থেকে কিছুটা বিরতি নিতে বাধ্য হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’–তে অভিনয় করছিলেন।

বিজ্ঞাপন

দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।

রিনা রহমানের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর