Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমানে যাত্রীর মৃত্যু, মাস্কাটে জরুরি অবতরণ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ১৫:৫৩

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমান।

চট্টগ্রাম: জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে সানোয়ারা বেগম (৫৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাসিন্দা।

বুধবার (২৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬ জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করে। পরে আকাশে থাকা অবস্থায় সানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি মাস্কাটে ডাইভার্ট করা হয়। বিমানটি মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণ করলে অসুস্থ যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে বলেন, ‘মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশে পাঠাতে দূতাবাসের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যাত্রীকে মাস্কাটে রেখে ফ্লাইট বিজি-১৩৬ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে। ফ্লাইটটি বুধবার দুপুর আনুমানিক ৩টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।’

 

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর