Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজারীবাগে বজ্রপাতে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৬

হাজারীবাগে বজ্রপাতে নিহত রিয়াজ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাজারীবাগে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাতিজি অন্তরা (৪) আহত হয়েছে।

সোমবার (৭) সেপ্টেম্বর বিকেল পৌনে ৩টার দিকে হাজারীবাগ বউবাজার চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

রিয়াজের গ্রামের বাড়ির লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী গ্রামে। বর্তমানে ঢাকার হাজারীবাগের বউবাজারের ওই বাসায় থাকতেন। তার বাবার নাম মো. ইউসুফ। রিয়াজ হাজারীবাগে এর আগে একটি জুতা ও ব্যাগ তৈরির করখানায় কাজ করতেন। মাঝখানে কিছুদিন কাজ ছেড়ে তিনি গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। কিন্তু এক মাস হলো আগের কাজটি করার জন্যই ঢাকায় এসেছেন।

বিজ্ঞাপন

হাসপাতালে মৃত রিয়াজের বিয়াই সুমন বলেন, ‘বৃষ্টিতে ভিজতে ছাদে গিয়েছিল রিয়াজ ও ভাতিজি অন্তরা। হঠাৎ বজ্রপাতে দু’জন অচেতন হয়ে পড়ে। এর পর দ্রুত তাদের স্থানীয় শিকদার মেডিকেলে নিয়ে যাই। সেখান থেকে রিয়াজকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্তরা শিকদার মেডিকেলে চিকিৎসাধীন আছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর