Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেওড়াপাড়ায় চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১২:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় মোটরসাইকেল চালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা তাকে থামানোর চেষ্টা করে। প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব-৪-এর আভিযানিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেফতার ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ ১৯:৩৫

আরো

সম্পর্কিত খবর