অভিমানী
যেওনা তুমি
বিষন্ন মনে,
আমায় ছেড়ে
অনেক দূরে।
থাকব আমি
তোমায় ঘিরে,
দুজন মিলে
তেপান্তরে।
রাখব তোমায়
হৃদয় তরে,
কোলাহল থেকে
আড়াল করে।
দুঃখগুলো
ভাসিয়ে দেবো,
পবিত্র সেই
গঙ্গাজলে।
নেবে আমায়
সঙ্গী করে?
ভালোবাসার
নাও ভাসিয়ে?
চলো দু’জন
যাই হারিয়ে,
দুঃখগুলো
সব মাড়িয়ে।
কোথায় করিব দান
কোথায় করিব দান
হে রহিম রহমান!
ধর্ম-কর্ম বুলি সব
করে স্বার্থের জয়গান।
হাজার মতের হয়েছে
অলি-গলি হাজারো পথ,
কোন পথে তুমি আছো
দিশেহারা জাতি সব।
ওরা কোরআনের অক্ষর কেবল
কল্বে ধারণ করে,
সুরে সুরে ওয়াজ করে
নিজের পকেট ভরে।
ওরে লেবাসধারী লোভীগন
কোরআন এসেছে ভবে-
সত্য ন্যায়ের ঝাণ্ডা নিয়ে
প্রতিষ্ঠা করবে মানব জীবনে
বলি এই করবে পণ।
নিজেরা নিজেরা দলাদলি করে
টুকরো করেছো জাতি,
কোরআন প্রত্যাখান করে আজ
হয়েছো মহাপাপী।
সরল সোজা ঈমানধারীরা
করছে তাদের বিশ্বাস,
ধর্মান্ধতায় গ্রাস করেছে
আহা! দম ফুরালে সর্বনাশ।
লেবাস তো ভাই ধর্ম নয়
ধর্ম মানবতা,
মানবতা নেই, ধর্ম শুধায়
এ আবার কেমন কথা!
আল্লাহ্ বলেন আল্লাহর রাস্তায়
করতে তোমায় দান,
কোন পথে তুমি বিলাও সম্পদ
কোন পথে দাও প্রাণ!
ইহুদিদের বানানো ইসলাম শিখে
রয়েছো গোড়ামিতে।
মোমেনরা দিবে জীবন সম্পদ
আল্লাহর সঠিক পথে।
একূল অকূল দুকূল গেলো
অশান্ত করে ভূবন,
আজ তোমাদের জালে তোমরা ফেঁসেছো
সইবে আগুনের তিক্ত দহন।
সময় এখনো ডাকছে শোনো
সত্য-বাণী লয়ে,
প্রতিষ্ঠা করো আল্লাহর বিধান
জীবন সম্পদ দিয়ে।
স্বার্থের বাজার
দ্বন্দ্ব-দ্বন্দ্বে হিংস্র মানুষ
চারদিকে শুধু মৃত্যু মিছিল।
স্বার্থ-লোভে অন্ধ ক্ষোভ
চলছে বিদ্বেষীদের মোচ্ছব।
আজ প্রতিযোগিদের দুর্নীতি-
জনসংখ্যায় পাচ্ছে হ্রাস,
ভাবছে বসে নিজের লাভে
কে করবে কাকে গ্রাস!
জাতির যারা সরল প্রাণ
ন্যায়-নীতিতে করছে বাস-
অসভ্যদের অন্যায়ের ভার
তাদের গলায় পড়ছে ফাঁস।
আর কতকাল করবি তোরা
স্বার্থ নিয়ে মানুষ খুন,
চারদিকে যখন ঘোর অমানিশা
কদমে কদমে হারাবি দিশা।
বুঝবি খেলা সেই তখন।
রাখিস মনে- সময়ের ভেলা সময়েই আসে
যাকে নেয়ার তাকে নিয়েই ভাসে
মিনতির দ্বার বন্ধ হবে তখন-
দুষ্ট পলক থেমে যাবে যখন
চির বিদায়লগ্নে!
আহা! সময় থাকতে আরো একবার
নিজেকে বুঝা লাগে বারেবার
বন্ধ কর এবার স্বার্থের বাজার।