Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ঋণখেলাপীদের তথ্য চাইল ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৬

ঢাকা: আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে ঋণখেলাপীদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে পাঠিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১২ অনুচ্ছেদ অনুযায়ী ঋণখেলাপি ব্যক্তিরা জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য নন।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী কোনো ঋণখেলাপি ব্যক্তিকে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করতে আইনে নির্ধারিত সব ব্যাংক থেকে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহের প্রয়োজন রয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টার পর প্রার্থীদের নাম, পিতা-মাতা বা স্বামীর নামসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে রিটার্নিং কর্মকর্তাকে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, মনোনয়নপত্র বাছাইয়ের দিন বা তার আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য দিতে হবে। প্রয়োজন হলে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার দফতরে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর