Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবিতে নিয়োগ পরীক্ষা দিতে এসে প্রার্থী বহিষ্কার

চবি করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২২:১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় সইয়ের অমিল পাওয়ায় আব্দুর রহমান নামের এক প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার সময় সই যাচাই করতে গিয়ে তার সইয়ের অমিল শনাক্ত হয়। পরে তাকে পর্যবেক্ষণে রাখার পর জিজ্ঞাসাবাদ শেষে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বহিষ্কার করে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, ১১ থেকে ১৬তম গ্রেডভুক্ত তৃতীয় শ্রেণির কর্মচারী পদে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের কম্পিউটার ল্যাব সহকারী পদে একজন নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৭ জন প্রার্থীর মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরীক্ষার হলে সই যাচাইয়ের সময় আব্দুর রহমানের সইয়ের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে থাকা সইয়ের অমিল পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। পরে তার আবেদনসংক্রান্ত ফাইল পর্যালোচনা করে সইয়ে অমিল থাকায় তাকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, আমরা পরীক্ষার হলে তার সইয়ে মিল না পেয়ে তাকে অবজারভেশনে রাখি। কিছুক্ষণ পর তার ফাইল পর্যবেক্ষণ করে তাকে রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার সইয়ের অমিল থাকার কারণে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর