Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গু নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৯

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ সময়ে ডেঙ্গুতে ৭৪৭ জন নতুন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৭৪৭ জনের মধ্যে বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৮০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জন, খুলনা বিভাগে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন এবং রংপুর বিভাগে ৫২ জন রোগী।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৫৯ হাজার ১৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৪১৩৩ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৪ হাজার ৮৩৮ জন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর