Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৭

বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন

ঢাকা: বাংলাদেশে চিরতরে গুম-খুন বন্ধ করা এবং জনগণের মৌলিক মানবাধিকার ও গণতন্ত্র সুনিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

তার অভিযোগ, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রথম অধিবেশনেই মানবাধিকার ও গুম প্রতিরোধী অধ্যাদেশগুলো বাতিল করে দিয়েছে। শক্তিশালী আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়ে সরকার বাস্তবে অপরাধীদের হাতকে শক্তিশালী করছে এবং দেশের বিচারব্যবস্থাকে চরমভাবে দুর্বল করে তুলছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দেশের মৌলিক অধিকার রক্ষা, গুম বন্ধে অধ্যাদেশ বহাল এবং প্রস্তাবিত বিভিন্ন আইন সংশোধনের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বর্তমান সরকারের নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে বক্তব্য দেন।

মানববন্ধনে গুমের নিরপেক্ষ তদন্ত নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে আখতার হোসেন বলেন, ‘কোনো বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে সেই বাহিনীর হাতেই তদন্তের ভার দেওয়া আইনি তামাশা ছাড়া কিছু নয়। একইসাথে গুমের অভিযোগ প্রমাণিত না হলে অভিযোগকারীকেই শাস্তির মুখোমুখি করার বিধান রাখা অত্যন্ত উদ্বেগজনক, যা সাধারণ মানুষের বিচার পাওয়ার পথ রুদ্ধ করবে।’

জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, অতীতে বিরোধীদলে থাকার সময় জাতিসংঘের তদন্ত দাবি করলেও বর্তমানে ক্ষমতায় এসে সরকার স্বাধীন তদন্তের পথ রুদ্ধ করছে।

কোনো বাহিনী যেন গুম-খুনে লিপ্ত হতে না পারে এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রকাঠামো গড়ে ওঠে এমন সংসদ গঠনের উদাত্ত আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৪

আরো

সম্পর্কিত খবর