Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ম্যাচ বাতিলের পরও চীনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৩

এশিয়ান গেমসে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ম্যাচ না খেলেই র‍্যাংকিংয়ের সুবিধায় সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে চীনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। একটি প্রীতি ম্যাচ খেলতে মুখোমুখি হবে দুই দল।

চীনের অনুরোধেই এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের টিম ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকালে চীনের বিপক্ষে প্রীতি ম্যাচটি হওয়ার কথা রয়েছে। তবে এই ম্যাচের ফল এশিয়ান গেমসের মূল প্রতিযোগিতার হিসাবের সঙ্গে যুক্ত হবে না। দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ককে গুরুত্ব দিয়েই ম্যাচটি আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধা পেয়ে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।

শনিবার বাংলাদেশ দলের সূচি বেশ ব্যস্ত। সকালে চীনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর বিকেলে রয়েছে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। ফলে একই দিনে ম্যাচ ও উদ্বোধনী আয়োজন—দুই কার্যক্রমেই অংশ নিতে হবে বাংলাদেশ নারী দলকে।

বাংলাদেশ দলের ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা করেই প্রীতি ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল সেমিফাইনালের আগে চীনের বিপক্ষে এই অনানুষ্ঠানিক ম্যাচে মাঠের প্রস্তুতিটাও ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে নিগার সুলতানার দল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর