Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে পদক জয় জিন্নাতের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:০০

উশুকা জিন্নাত আক্তার।

নেত্রকোনা: নেত্রকোনার জিন্নাত আক্তার এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত পদক জয় করেছেন। উশুর ৫২ কেজি ওজন শ্রেণির ফাইট ইভেন্টে উশুকা জিন্নাত আক্তারের হাত ধরে পদক তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাপানের আইচি প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে নারীদের ৫২ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ইন্দোনেশিয়ার থারিসা দিয়া ফ্লোরেন্তিনাকে হারিয়ে জয় পান জিন্নাত।

এশিয়ান গেমসে বাংলাদেশের সর্বশেষ ব্যক্তিগত পদক এসেছিল ১৯৮৬ সালে সিউল আসরে। ওই আসরে বক্সার মোশাররফ হোসেন ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। দীর্ঘ সময় পর আবারও এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত।

বিজ্ঞাপন

এশিয়ান গেমসে বাংলাদেশের মোট পদকসংখ্যা ১৫টি। এর মধ্যে একটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও নয়টি ব্রোঞ্জ। সেমিফাইনালে আগামী বুধবার চীনের প্রতিযোগীর মুখোমুখি হবেন জিন্নাত। এতে জয় পেলে ফাইনালে উঠে স্বর্ণ বা রৌপ্য পদকের জন্য লড়ার সুযোগ পাবেন তিনি।

জিন্নাতের এই অর্জনে উচ্ছ্বসিত নেত্রকোনার মানুষ। বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কমিটির সভাপতি মো. শামীম আহমেদ তালুকদার বলেন, ‘এ মেয়ে শুধু জেলার নয়, পুরো বাংলাদেশের গর্ব ছিনিয়ে এনেছে। ওর উত্তরোত্তর সফলতা কামনা করি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর