Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীতাকুণ্ডে ঝটিকা মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৩

আটক ৬ ছাত্রলীগকর্মী

চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের ৫নং ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— রাউজানের নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০) ও শাকিব (২৪), কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুর এলাকার আরমান (২৪) এবং হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)।

পুলিশ জানায়, জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় জড়ো হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে ছয়জনকে আটক করে।

বিজ্ঞাপন

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল আফ্রাদ বলেন, ‘ফৌজদারহাট লিংক রোডে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একটি দল ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে ছয়জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।’

আটক ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর