Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৪ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৩

কেন্দ্রীয় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক নেতা শাহ্ মোস্তফা আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক নেতা শাহ্ মোস্তফা আলমগীরকে (৫৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিবি গুলশান বিভাগের একটি দল রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ডিএমপির ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. ফ. ম আনোয়ার হোসেন খাঁন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ সকাল ৭টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। সেখান থেকে শাহ্ মোস্তফা আলমগীরকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শাহ্ মোস্তফা আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সাবেক সহসম্পাদক এবং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।’

ডিবি বলছে, সাম্প্রতিক দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে শাহ্ মোস্তফা আলমগীরের বিরুদ্ধে। গ্রেফতার এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর