Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লংমার্চের বদলে বর্জ্য পরিষ্কারে সহযোগিতার আহ্বান

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩

ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম

ঢাকা: দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বিরোধীদলকে লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি এড়িয়ে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সোয়ারীঘাটে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‎বক্তব্যে তিনি বলেন, ‘জনগণের দুর্ভোগ না বাড়িয়ে বিরোধীদলের উচিত সরকারের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করা।’

তিনি বিরোধীদলকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়ে উল্লেখ করেন, জনগণ পাঁচ বছরের জন্য রায় দিয়েছে, অথচ সরকার গঠনের ছয় মাস পার না হতেই প্রাপ্তির হিসাব নিয়ে সমালোচনা করা অনুচিত।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তার কাছে কোনো জাদুদণ্ড নেই যে ছয় মাসে সব সমস্যার সমাধান হয়ে যাবে।’ তাই পুরনো স্বৈরাচারের ফেরার পথ তৈরি না করে সবাইকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

‎বর্জ্য ব্যবস্থাপনায় বিরোধীদলের সহযোগিতা চেয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির বদলে তারা বুড়িগঙ্গাসহ শহরের আবর্জনা পরিষ্কারে এগিয়ে এলে সিটি করপোরেশন খুশি হবে।’ আর তা না করতে পারলেও অন্তত বিঘ্ন সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।

‎অনুষ্ঠানে বুড়িগঙ্গা নদী পরিষ্কারের পাশাপাশি বর্জ্য পুনর্ব্যবহারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বর্জ্য রিসাইক্লিংয়ের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীকে নৌ চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর