Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৩

যমুনা সেতু পশ্চিম থানা, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকে ঢাকাগামী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার মো. আপন ইসলাম (২৬) এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ গ্রামের মো. আসলাম (৪০)।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে একটি ট্রাক বিকল হয়ে পড়লে সেটি মেরামতের জন্য দাঁড় করানো হয়। এ সময় ট্রাকের চালকসহ সংশ্লিষ্টরা মেরামতের কাজ করছিলেন। এর মধ্যে দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল আলিশা পরিবহণের একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাক ও সেখানে থাকা লোকজনকে সজোরে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আপন ইসলাম ও আসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার এসআই প্রণয় পরামানিক জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বাসটি আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যমুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর