Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪০

উদ্ধার হওয়া গাঁজা।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬), সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া গোলচত্বরসংলগ্ন আতিক স্টোরের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জন হলেন যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মো. সুলতান হাওলাদারের মেয়ে সুলতানা খাতুন ওরফে আসমা (৩৫) এবং খুলনা জেলা সদরের মো. শামসুল হক ফরাজীর মেয়ে ফাহিমা বেগম (৪৮)। তারা বর্তমানে খুলনার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া ২ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাস করছিলেন।

বিজ্ঞাপন

এসআরবি সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দু’জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পরে উদ্ধার করা আলামতসহ গ্রেফতার দু’জনকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর