Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫২

ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ রোহিঙ্গা

চট্টগ্রাম: নগরীর আকবরশাহ থানা এলাকায় তল্লাশি চালিয়ে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের তিন বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে আকবরশাহ থানাধীন বায়েজিদ সংযোগ সড়কের লিংক রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী-২ এলাকার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৮ ব্লকের বাসিন্দা আবু মুসা ওরফে রফিক (২৬), জানে আলম (২৭) ও মো. ইয়াছের (২৫)। তারা উখিয়া ক্যাম্পের মোস্তাক আহমদ মাঝির অধীনস্থ শেডের রোহিঙ্গা বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশে পুলিশের একটি বিশেষ টিম লিংক রোডে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই তিন যুবককে থামিয়ে তল্লাশি করা হলে তাদের কাছে থাকা প্যাকেট থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের হেফাজত থেকে একটি কাঠের তৈরি রামদা, একটি কাঠের হাতুড়ি, প্লাস্টিকের হাতলযুক্ত বাটালি ও রেতি উদ্ধার করে পুলিশ।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর