Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৪

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এশিয়ান গেমসের আগ মুহূর্তে দল থেকে ছিটকে পরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার জায়গায় দলে জায়গা পেলেন স্পিনার আলিস আল ইসলাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ বোলিং করেছেন আলিস। তার পুরস্কার হিসেবেই জায়গা পেলেন জাতীয় দলে। এর আগে জাতীয় দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলা হয়নি আলিসের।

এর আগে চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাহিরে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। দেশে ফিরে এশিয়ান গেমসকে সামনে রেখে অনুশীলন করার সময় সেই চোট বেড়েছে। পরে এমআরআই করার পর সাইফউদ্দিনের চোট বিষয়ে বিস্তারিত জানা গেছে।

বিজ্ঞাপন

তরুণ অলরাউন্ডারের চোটে ছিটকে পরার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানায় বিসিবি। সেই সঙ্গে তার পরিবর্তে অপর একজন ক্রিকেটারকে দলে নেওয়ার আবেদন জানানো হয়। সেই আবেদন গ্রহণ হওয়ার পর এশিয়ান গেমসের দলে জায়গা হলো আলিস আল ইসলামের।

বিজ্ঞাপন

আমলে অলসতা দূর করার উপায়
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর