Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আরও ১১টি বোয়িং কেনার চুক্তিতে পৌঁছানোর জন্য অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৮

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও ১১টি বাণিজ্যিক উড়োজাহাজ কেনার চুক্তি উপলক্ষে বাংলাদেশ ও বোয়িংকে আগাম অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তি করায় বোয়িং ও বিমানকে অভিনন্দন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য এটি আরেকটি দারুণ অর্জন, যেখানে লাভবান হবে দুই দেশই।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, আজ নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় আছি।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/একে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর