Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫১তম বিশেষ বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৪

‎ঢাকা: ‎৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হাজার পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

‎‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

‎‎বিজ্ঞপ্তিতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা তথ্যমতে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

‎‎সহকারী সার্জন পদে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে যোগত্যা বিডিএস অথবা সমমানের ডিগ্রি।

বিজ্ঞাপন


এই ঠিকানায় বিজ্ঞপ্তিটি দেখুন-

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর