Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিয়ানমারে পাচারকালে ২১ লাখ টাকার ইউরিয়া সারসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: মিয়ানমারে পাচারকালে ২টি ট্রাক ভর্তি ২১ লাখ টাকা মূল্যের ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ ২ জন পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় আজ ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক হতে কার্গো বোটে স্থানান্তরকালে প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের ৬০০ বস্তা (৩০ হাজার কেজি) ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ২টি ট্রাকসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর