Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়লা পরিষ্কারের সময় ভবনের ৫তলা থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৯

ঢাকা: রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবনের ৫তলা থেকে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কদমতলী শনিরআখড়া ২৪ ফুট রাস্তা সাফা টাওয়ার নির্মাণাধীন ভবনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জোসনা বেগমের সহকর্মী মো. ইউনুস আলী জানান, জোসনা নির্মানাধীন ভবনের ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতো। সকাল থেকে ময়লা পরিস্কারের কাজ করছিল সে। এসময় অসাবধানতাবশত ৫তলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় জোসনা। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জোসনাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জোসনা বেগমের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন শান্তিপুর গ্রামে। বর্তমানে স্বামী মধু মিয়ার সঙ্গে শনিরআখড়া গোবিন্দপুর এলাকায় ধাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর