Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরির ঘটনা নিয়ে সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৩

নিহতের বাড়িতে স্বজনদের আহাজারি।

কুষ্টিয়া: জেলার সদর উপজেলায় মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত হালিম সর্দার ওই এলাকার মৃত কলম সর্দারের ছেলে। গ্রেফতার বকুল সর্দার একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, শনিবার সকালে বাড়ি থেকে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। এ সময় প্রতিপক্ষের একটি বাড়ির ছাদ থেকে ফালা ছুড়ে মারা হয়। ফালাটি তার গলায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজাপুর-খয়েরপুর এলাকায় কয়েক দিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন- মান্নান মেম্বার ও বকুল, অন্য পক্ষের সঙ্গে রয়েছেন- ইউসুফ মেম্বার ও মেহেদী। এ বিরোধকে কেন্দ্র করে গত কয়েক দিনে কয়েক দফা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর