Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৬

মরদেহ। প্রতীকী ছবি।

ঢামেক: রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নাগরিক।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বনানীর আমতলী মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিমপাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাঠাওয়ের চালক খালেদ সাইফুল্লাহ (৩৮) ও সিয়েরা লিওনের নাগরিক মাইকেল(৩৬)

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হাসান বলেন, ‘মৃত সাইফুল্লাহর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ রফিক উল্লাহ। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আর সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬) কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ছিলেন। তার বাসা মিরপুর-২, জনতা হাউজিং এলাকায়। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। শুক্রবার তিনি তার স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এবং শনিবার তার নিজ দেশে ফিরে যাওয়ার কথা ছিল। রাতে তেজগাঁও থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বনানী আমতলি এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি কাভার্ডভ্যান এসে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দু’জনই মারা যান।’

বিজ্ঞাপন

এসআই আরও জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায়। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত করাসহ চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ এসএসআর/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর