Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১১

মরদেহ। প্রতীকী ছবি।

সাতক্ষীরা: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (৩০) এবং সাতক্ষীরা-যশোর মহাসড়কে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে সোহান হোসেন (১৯) নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

নিহত মেহেদী হাসান সবুজ সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি একমি কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে মেহেদী হাসান মোটরসাইকেলে কুমিরা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পাটকেলঘাটা ওভারব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এর কিছু সময় পর সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি বাজারসংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে সোহান হোসেন নিহত হন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা মিস্ত্রিপাড়ার মৃত সবুর হোসেনের ছেলে। এ ঘটনায় জিম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর ইসলাম দুর্ঘটনা দু’টির বিষয়ে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর