Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাপানে রোদের দেখা পেল বাংলাদেশ, পাকিস্তান ম্যাচ নিয়ে আশাবাদী রাব্বি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৬

এক ম্যাচও না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। র‌্যাংকিংয়ের সুবাদে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাটা পরিত্যক্ত হয়ে যায়। ফলে আবারও র‍্যাঙ্কিংয়ের সুবাদে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। সেমিতে এবার অপেক্ষা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার। আর সেই ম্যাচের আগে নাগোয়ায় দেখা মিলেছে বহু প্রতীক্ষিত রোদের।

জাপানে আসার পর এই প্রথম রোদে অনুশীলন করতে পারল বাংলাদেশ। করোগি অ্যাথলেটিক পার্কে অনুশীলনের সুযোগ পাওয়ায় স্বস্তি ফিরেছে দলের মধ্যেও। যদিও মূল ক্রিকেট মাঠটি এখনো পুরোপুরি শুকিয়ে ওঠেনি।

বিজ্ঞাপন

এশিয়ান গেমসে আবহাওয়া নিয়ে আলোচনা হচ্ছে বহু। টানা বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ পরিত্যক্ত হয়ে যাচ্ছে। পুরুষ ক্রিকেটের চারটি কোয়ার্টার ফাইনালের কোনটিই মাঠে গড়ায়নি। এমন পরিস্থিতির পর আজ রোদের দেখা পাওয়াটা দারুণ সংবাদই বটে।

আগামীকাল সকালে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ দলেল। পাকিস্তান ম্যাচ নিয়ে বেশ আশাবাদি দলের মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি। বলেছেন, ‘জাপানে আসার পর আজই প্রথম রোদ দেখলাম। মাঠে অনুশীলনও করেছি। আবহাওয়া এ রকম থাকলে আগামীকাল একটা ভালো খেলার আশা করছি।’

বৃষ্টির কারণে ম্যাচ খেলার তো সুযোগই হয়নি, নিয়মিত অনুশীলনও বাধাগ্রস্ত হয়েছে। ফলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতির ঘাটতি থাকছে বাংলাদেশের। রাব্বি বললেন, ‘প্র্যাকটিস সেভাবে হয়নি, মানসিকভাবে আমরা প্রস্তুত থাকার চেষ্টা করি। নেট অনুশীলন করেছি, ফুটবল মাঠে খেলেছি। উইকেট দেখেছি, ভালোই। আশা করি ভালো উইকেটেই আমরা খেলব।’

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালের মতো সেমিফাইনালও যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশের কপালমন্দ! কারণ সেক্ষেত্রে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে জয়ী ঘোষণা করা হবে পাকিস্তানকে।

আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা শ্রীলংকার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

৬১-এর আমির এবার ২৫ বছরের তরুণ!
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮

আরো

সম্পর্কিত খবর