Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রকৃত নামে ফিরছে শেখ মুজিবুর রহমান হলের মূল ফটক

ঢাবি করেস্পন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২১

– ছবি : সারাবাংলা

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও প্রকৃত নামে নামফলক লেখা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক মুছে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু হয়।

এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সামনে এসে অনেকে বিভ্রান্ত হয়ে যায় হল চিনতে। আজ থেকে আর সেই বিভ্রান্তি থাকবে না। আগের নামটি ছিঁড়ে ফেলা হচ্ছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে ‘আবু সাঈদ হল’,’কবি কাজী নজরুল ইসলাম হল’ এবং ‘ওসমান হাদী হল’ নামে নামকরণ করতে চান শিক্ষার্থীদের একাংশ। এক পর্যায়ে হলের মূল ফটকে ‘শেখ মুজিবুর রহমান হল’ মুছে ‘শহীদ ওসমান হাদী হল’ লিখে দিয়েছিলেন হলটির নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

মরিচ গাছে প্রচুর ফলন পাওয়ার কৌশল
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৬

আরো

সম্পর্কিত খবর