Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ১৪:২৫

মরদেহ। প্রতীকী ছবি।

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান (২০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলার বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রশিকা অফিস-সংলগ্ন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চক মহরম কালিতলা গ্রামের বাবুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানা যায়, সকালে বাসাইল পৌরসভার প্রশিকা অফিস-সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন রায়হান। কাজের এক পর্যায়ে দ্বিতীয় তলা থেকে রড নিচে নামানোর সময় অসাবধানতাবশত রডটি বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের বাবা তার ছেলের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য আবেদন করলে মরদেহ তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’