Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ২০:০৮ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬ ২০:০৯

প্রতীকী ছবি। সংগৃহীত

সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলায় আমিনুর ইসলাম (৪০) নামে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমিনুর ইসলাম মেছড়া ইউনিয়নের রুপসা গ্রামের বাসিন্দা সোহরাব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুর ইসলামের সঙ্গে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে এর আগে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে রুপসা বাজারে আমিনুরের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।

বিজ্ঞাপন

হামলায় আমিনুর গুরুতর আহত হন এবং তার একটি পা ভেঙে যায়। পরে স্বজনরা দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিনুরের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ ছিল এবং বিষয়টি নিয়ে আগে সালিশও হয়েছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা হয়নি। স্বজনরা থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর