Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় গ্রেফতার ৩৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৬ ১৫:৪৬

প্রতীকী ছবি

নীলফামারী: জেলার মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি সুজন ইসলাম-কে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার (৩ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় থেকে সুজন ইসলামকে আদালতে নেওয়ার সময় নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকের সামনে একদল লোক জড়ো হয়ে পুলিশের পথরোধ করে। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের কাজে বাধা এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়। পরে তাদেরসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মামলা দায়ের করা হয়।

এরপর ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে রোববার ভোরে ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় ৩৪ জনে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর