Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় নিখোঁজের পর বাড়ির পেছন থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৬ ১১:৩৯

মরদেহ। প্রতীকী ছবি।

পাবনা: পাবনার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৪৫) নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে স্থানীয়দের খবর পেয়ে বাড়ির পেছনের একটি হলুদের খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুপ্রভাত মদক ওই এলাকার সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি কাশীনাথপুরের দাদাভাই হোটেলে ব্যবসা করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে বের হয়ে যান সুপ্রভাত মদক। এরপর রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন স্বজনরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পেছনের হলুদের খেতে সুপ্রভাত মদকের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মেদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কীভাবে তার মৃত্যু হয়েছে, কিংবা ঘটনার সঙ্গে কারা জড়িত—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর