রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে দেয়াল সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরের বিপরীত পাশের দেয়ালে আঁকা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন শাহ, সত্যজিৎ রায়, শিল্পী এসএম সুলতান ও হুমায়ূন ফরীদিসহ ১০ গুণীর প্রতিকৃতি। মঙ্গলবার (৬ অক্টোবর) দেয়ালে আঁকা গ্রাফিতির ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।