কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়টির গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরীর সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয় ।
অফিস আদেশে বলা হয়, বিজয়-২৪ হলের প্রভোস্ট প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানের দায়িত্বের মেয়াদ ৬ অক্টোবর ২০২৬ তারিখে পূর্ণ হয়েছে। তার মেয়াদ শেষ হওয়ায় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, প্রভোস্ট নিয়োগ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও ধারাবাহিক কার্যক্রমের অংশ। আগের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানের দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। হলের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়। আগের প্রভোস্টের মেয়াদ শেষ হয়েছে। তার পরিবর্তে নতুন করে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এটি একটি ধারাবাহিক কার্যক্রম।